Budget Session 2024-25: জুলাই শেষেই মোদী ৩.০ সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ, ২২-এ অধিবেশন শুরু

তবে আগের দুবারের তুলনায় এইবারের বাজেটে এনডিএ জোট শরিকদের প্রভাব থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Parliament (Photo Credits: ANI)

সংসদে পেশ হতে চলেছে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Budget Session 2024-25)। আগামী ২৩ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) পেশ করবেন নতুন অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। শনিবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সমাজমাধ্যমে বাজেট অধিবেশন এবং পূর্ণাঙ্গ বাজেট পেশের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ২২ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। যা ১২ অগাস্ট পর্যন্ত চলবে। অধিবেশনের দ্বিতীয় দিনেই ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পড়ে শোনাবেন অর্থমন্ত্রী। এই নিয়ে তৃতীয়বার মোদী সরকারের অধীনে পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট। তবে আগের দুবারের তুলনায় এইবারের বাজেটে এনডিএ জোট শরিকদের প্রভাব থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরিক এবং বিরোধীদের সামলে মোদীর তৃতীয় সরকার কীভাবে বাজেট গঠন করেছেন সেই দিকে নজর থাকবে দেশবাসীর।

বাজেট অধিবেশন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement