Oxygen Cylinder Blast: লখনউতে অক্সিজেন সিলিন্ডার ফেটে জখম হল দুই শ্রমিকের হাত-পা, রক্তাক্ত ভিডিও এল প্রকাশ্যে (দেখুন ভিডিও)

ঠাকুরগঞ্জ থানার অন্তর্গত বালাগঞ্জ এলাকার এই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী শোভিত ও আরিফ দুইজন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনায় দুই শ্রমিকই হাত-পা হারিয়েছেন।

Oxygen Cylinder Blast: লখনউতে অক্সিজেন সিলিন্ডার ফেটে জখম হল দুই শ্রমিকের হাত-পা, রক্তাক্ত ভিডিও এল প্রকাশ্যে (দেখুন ভিডিও)
Oxygen cylinder burst in Lucknow Photo Credit: Twitter@jmdnewsflash

লখনউ এর বালাগঞ্জে আজ দুপুরে এক অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করার জন্য  একটি গাড়ি করে সিলিন্ডারগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ সিলিন্ডারগুলি মাটিতে পড়ে গেলে সেটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচও ভেঙে যায়।ঠাকুরগঞ্জ থানার অন্তর্গত বালাগঞ্জ এলাকার এই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী শোভিত ও আরিফ দুইজন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনায় দুই শ্রমিকই হাত-পা হারিয়েছেন। পুলিশ পথচারীদের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে।আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 14, 2023 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).