Water Crisis In Delhi: রাজধানীতে মিটছে না জলসঙ্কট,অনশনে জলমন্ত্রী, সমাধান পেতে মোদীকে চিঠি দিল্লি মন্ত্রকের
কৈলাশ গাহলট এবং ইমরান হুসেন জানান, জলমন্ত্রী অতীশির (Atishi) অনির্দিষ্টকালের অনশন চতুর্থ দিনে পা দিয়েছে। তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাই এ বার জলকষ্ট থেকে সমাধান চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে আপ সরকার।
নয়াদিল্লিঃ দিল্লির (Delhi)জলসঙ্কট সমাধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখল দিল্লি মন্ত্রীসভার। দিল্লির মন্ত্রী গোপাল রাই (Gopal Rai), সৌরভ ভরদ্বাজ, কৈলাশ গাহলট এবং ইমরান হুসেন জানান, জলমন্ত্রী অতীশির (Atishi) অনির্দিষ্টকালের অনশন চতুর্থ দিনে পা দিয়েছে। তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাই এ বার জলকষ্ট থেকে সমাধান চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে আপ সরকার। বিগত কিছুদিন ধরে মারাত্মক জল সঙ্কটের শিকার হয়েছে রাজধানী। দিল্লি জুড়ে ধরা পড়েছে জলের হাহাকারের ছবি। পড়শি রাজ্য থেকে অতিরিক্ত জল চেয়েও সুরাহা না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন জলমন্ত্রী অতিশী। ২৮ লক্ষ দিল্লীবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন তিনি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Coconut water for beauty: ত্বক হবে ঝকঝকে। ডাবের জল এই ভাবে ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে
Israel-Iran Conflict: ইরানে হামলা ইজরায়েলের! ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন সহ নিরাপদে থাকার পরামর্শ বিদেশ মন্ত্রকের
Indian Railway Tatkal Rule: তৎকাল টিকিটের জন্য রেলের নতুন নিয়ম ঘোষণা, ১ জুলাই থেকে আধার-ভিত্তিক ওটিপি প্রমাণ বাধ্যতামূলক
Maheshtala: মহেশতলায় উত্তেজনা গোষ্ঠী সংঘর্ষের জেরে, সুকান্ত মজুমদারের পোস্টে উঠে এল 'তুলসি গাছ ভাঙার ভিডিয়ো', চর্চা তুঙ্গে
Advertisement
Advertisement