Jammu and Kashmir: কাঠুয়াতে অব্যাহত সেনা জঙ্গির গুলির লড়াই, খতম ২ জঙ্গি, জারি তল্লাশি অভিযান
নির্বাচনের আগে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। বিগত কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের ওপর নজর রাখছিল নিরাপত্তা বাহিনী।
নির্বাচনের আগে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। বিগত কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের ওপর নজর রাখছিল নিরাপত্তা বাহিনী। অন্যদিকে জম্মুতেও জারি রয়েছে তল্লাশি অভিযান। শুক্রবার কাঠুয়ার খানদারা এলাকায় অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করল রাইসিং স্টার কর্পসের জওয়ানরা। এর আগেও ১১ সেপ্টেম্বরে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করা হয়ছিল। আর এই অভিযানে এখনও পর্যন্ত বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাসূত্রের খবর, নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষেছে জঙ্গিরা। সেই নাশকতাকে থামাতেই উপত্যকায় বাড়ানো হয়েছে নজরদারি।
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Live Streaming: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫, সরাসরি দেখবেন যেখানে
Advertisement
Advertisement
Advertisement