Lok Sabha Elections 2024: নির্বাচনী তহবিলে কার্পণ্য, কংগ্রেসকে টিকিট ফেরাল পুরীর প্রার্থী সুচরিতা মোহান্তি, বিপাকে হাত শিবির
বিজেপির সম্বিত পাত্রের বিরুদ্ধে পুরী লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছিল সুচরিতাকে। তবে শেষ মুহূর্তে তিনি টিকিট ফেরিয়ে দেওয়ায় দল কাকে নতুন প্রার্থী করে সেই দিকেই নজর সবার।
ভোটের মাঝে দলকে টিকিট ফেরত দিলেন কংগ্রেস (Congress) প্রার্থী সুচরিতা মোহান্তি (Sucharita Mohanty)। বড়সড় বিপাকে হাত শিবির। ওড়িশার পুরী লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি শনিবার দলকে ফিরিয়ে দিলেন নিজের প্রার্থী টিকিট। তাঁর অভিযোগ, প্রচারের জন্যে দলের তরফে তাঁকে যে পরিমাণ তহবিল দেওয়ার কথা ছিল সেই অর্থ তিনি পাননি। ফলে তাঁর প্রচার ব্যহত হয়েছে। কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালকে চিঠি লিখে সুচরিতা জানিয়েছেন, 'পুরী সংসদীয় নির্বাচনী এলাকায় আমাদের প্রচার অভিযান কঠোরভাবে আঘাত পাচ্ছে। কারণ দল আমাকে তহবিল দিতে অস্বীকার করেছে'। বিজেপির সম্বিত পাত্রের বিরুদ্ধে পুরী লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছিল সুচরিতাকে। তবে শেষ মুহূর্তে তিনি টিকিট ফেরিয়ে দেওয়ায় দল কাকে নতুন প্রার্থী করে সেই দিকেই নজর সবার।
টিকিট ফেরত...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)