Maharashtra: ভোট দেওয়ার রিল বানিয়ে মহাবিপাকে মহারাষ্ট্রের যুবক! দায়ের হল মামলা

গত মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা নির্বাচনে ভোটদানেের রিল বানিয়ে বিপাকে এক মহারাষ্ট্রের (Maharashtra) যুবক। জানা যাচ্ছে, রায়গড় (Raigad) লোকসভা কেন্দ্রের ২৪৪ নং বুথে ভোট দিতে গিয়েছিলেন প্রসাদ শরদ গোন্ধালি। সেই সময় মোবাইল ফোনে ভিডিও বানায়। এমনকী ভোটদানের সময় কাকে ভোট দিচ্ছে সেই ভিডিও করে ওই যুবক। পরে সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই বিপাকে পড়ে যুবক। এরপরেই নির্বাচন কমিশনের তরফ থেকে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। যদিও তাঁকে এখনও গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায়নি। তবে নিরাপত্তারক্ষী, প্রিসাইডিং অফিসার সকলের সামনে কীভাবে ভিডিও বানালো ওই যুবক, সেই নিয়ে শুরু হয়েছে প্রশ্ন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement