Lok Sabha Elections 2024: ভোট চলাকালীন মুম্বইয়ের পোলিং বুথের শৌচালয় থেকে ভোটকর্মীর দেহ উদ্ধার, চাঞ্চল্য

ভোটের দিন দুপুরে পোলিং বুথের শৌচালয়ের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। এরপর কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টা ৪৫ নাগাদ মৃত্যু হয় তাঁর।

Representational Image (Photo Credits: Pixabay)

২০ মে, সোমবার ছিল পঞ্চম দফার লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। মহারাষ্ট্রের (Maharashtra) ১৩টি কেন্দ্র মিলিয়ে এদিন দেশের মোট ৪৯টি আসনে ভোট গ্রহণ হয়েছে। ভোট চলাকালীনই মুম্বইয়ের এক ভোটকেন্দ্র থেকে উদ্ধার হল এক পোলিং এজেন্টের মৃত দেহ। মুম্বইয়ের (Mumbai) ওরলি এলাকার একটি পোলিং বুথের শৌচালয় থেকে শিবসেনা-র (ইউবিটি) ওই ভোটকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বছর ৬২-র ওই ভোটকর্মীর নাম মনোহর নালগে। ভোটের দিন দুপুরে পোলিং বুথের শৌচালয়ের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। এরপর কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টা ৪৫ নাগাদ মৃত্যু হয় তাঁর। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। পুলিশ পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে।

পোলিং বুথে ভোটকর্মীর মৃত্যু... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement