Lok Sabha Election 2024: ১৯ এপ্রিল থেকে শুরু ভোট, গণনা হবে ৪ জুন! প্রকাশ হল লোকসভা নির্বাচনের নির্ঘন্ট

ঘোষণা হয়ে গেল ১৮ তম লোকসভার (Lok Sabha Election 2024) নির্ঘন্ট। এবারেও ৭ দফায় ভোট হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে এই দিন। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিলে, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে, এবং সপ্তম দফা হবে ১ জুন। এবারে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে সাত দফায় নির্বাচন হবে ভোটের গণনা হবে ৪ জুন। এরমধ্যেই হবে ৫ রাজ্যে নির্বাচন ও ২৬টি আসনে উপনির্বাচন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement