Jeevan Pramaan Patra: জীবন শংসাপত্র জমা দেওয়া আরও সহজ হল, দেখুন ভিডিও

এবার থেকে ঘরে বসেই অ্যাপ দিয়ে কয়েক মিনিটের মধ্যে আপনি জীবন শংসাপত্র জমা দিতে পারবেন।

প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে পেনশন সুবিধা পাওয়ার সুবিধাভোগীদের জন্য নভেম্বর মাসটি খুবই গুরুত্বপূর্ণ । আসলে, প্রতি বছর নভেম্বর মাসে সমস্ত পেনশনভোগীদের জীবন শংসাপত্র (Jeevan Pramaan Patra) জমা দিতে হয়। পেনশনভোগীদের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে এই শংসাপত্র জমা দিতে হবে। ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে জীবন শংসাপত্র জমা দিতে পারেন।

এবার থেকে ঘরে বসেই অ্যাপ দিয়ে কয়েক মিনিটের মধ্যে আপনি এই কাজটি করতে পারবেন। পেনশনভোগীদের সুবিধার জন্য কয়েকটি সহজ উপায় করে দেওয়া হয়েছে। এখন আপনি ঘরে বসেই আধার ফেস প্রমাণীকরণ (Aadhaar Face Authentication)-এর মাধ্যমে জীবন প্রমাণ পত্র (DLC) তৈরি করতে পারবেন। পেনশনভোগীকে প্রথমে পেনশনার জীবন প্রামান পোর্টালে যেতে হবে এবং জীবন প্রমান অ্যাপ ডাউনলোড করতে হবে। এর পর আপনি  নীচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করে সহজেই জীবন শংসাপত্র জমা দিতে পারবেন।

পেনশনভোগীদের কয়েকটি সহজ ধাপে ডিএলসি তৈরি করার জন্য এখানে UIDAI-এর টিউটোরিয়াল দেওয়া হল। দেখুন-

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement