Modi-Emmanuel Macron Selfie: 'বন্ধু' মোদীর সঙ্গে সেলফি ইমানুয়েল ম্যাক্রোঁর, ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপনে এসে গর্বিত ফ্রান্স প্রেসিডেন্ট
আজ শুক্রবার নয়া দিল্লির কার্তব্য পথে দ্রৌপদী মুর্মু এবং মোদী সঙ্গে সাধারণতন্ত্র দিবস উদযাপনে অংশ নেন ইমানুয়েল।
ভারতের ৭৫'তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2024) প্রধান অতিথি হয়ে বৃহস্পতিবারই জয়পুর এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে জয়পুরের রাস্তায় রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শুক্রবার নয়া দিল্লির কার্তব্য পথে দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং মোদী সঙ্গে সাধারণতন্ত্র দিবস উদযাপনে অংশ নেন ইমানুয়েল। এরই মাঝে গতকাল জয়পুরের রোড শোয়ে 'বন্ধু' মোদীর সঙ্গে তোলা একটি সেলফি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ফ্রান্স প্রেসিডেন্ট। লেখেন, 'আমার বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতবাসী সকলকে সাধারণতন্ত্রের অনেক শুভেচ্ছা। এই বিসে দিনে এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত। চলুন সবাই মিলে উদযাপন করি'।
আরও পড়ুনঃ মালদ্বীপের ‘ভারত বৈরিতা’র মাঝেই প্রাক্তন প্রেসিডেন্টের দীর্ঘ বন্ধুত্বের বার্তা মোদীকে
দেখুন...
My dear friend @NarendraModi,
Indian people,
My warmest wishes on your Republic Day. Happy and proud to be with you.
Let’s celebrate! pic.twitter.com/e5kg1PEc0p
— Emmanuel Macron (@EmmanuelMacron) January 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 26, 2024 11:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

