Manipur Re-Polling: ইভিএম ভাঙচুর, মনিপুরে ১১টি বুথে ফের ভোটের নির্দেশ নির্বাচন কমিশনের, কবে জানুন
ইভিএম, ভিভিপ্যাট, ব্যালট ইউনিট সহ ভোটের যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এছাড়াও মনিপুরের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়নি বলেও জানা গিয়েছে।
Manipur Re-Polling: ১৯ এপ্রিল দেশে প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন মনিপুরের একাধিক বুথ ঘিরে অসংখ্য অশান্তির অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। ইভিএম, ভিভিপ্যাট, ব্যালট ইউনিট সহ ভোটের যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এছাড়াও মনিপুরের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়নি বলেও জানা গিয়েছে। সমস্ত দিক বিবেচনা করে ইনার মনিপুরের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২২ এপ্রিল, সোমবার ওই ১১টি বুথে পুনরায় ভোটগ্রহণ করা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, সেদিন সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। ভোটাররা যেন নির্ধারিত সময়ে নিজেদের ভোটকেন্দ্রে পৌঁছে যান সেই অনুরোধও জানানো হয়েছে।
মনিপুরে পুনর্নির্বাচন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)