Jammu and Kashmir: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহে পুঞ্চ থেকে গ্রেফতার এক ব্যক্তি, উদ্ধার বিস্ফোরক

শুক্রবার সকাল থেকেই পুঞ্চে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনার রোমিও ফোর্স এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা।

Indian Army In Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

শুক্রবার সকাল থেকেই পুঞ্চে (Poonch) জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনার রোমিও ফোর্স এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। তখনই পুঞ্চের সুরানকোট সেক্টরে দুনদাক এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে যৌথ বাহিনী। পুলিশসূত্রে খবর, ওই ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে ৪-৫টি হ্যান্ড গ্রেনেড। জানা যাচ্ছে, কোনও এক জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে এই ব্যক্তি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বিগত কয়েকদিনে পুঞ্চ শহরে ২-৩টি বিস্ফোরক হামলা হয়ছিল, সেই ঘটনায় এই ব্যক্তির যোগ থাকার সম্ভাবনা রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement