Guillain Barre Syndrome: গুলেইন বারি সিনড্রোমে মহারাষ্ট্রে ৫ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১৬৩ জন

গুলেইন বারি সিন্ড্রোমে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট ১৬৩ জন সংক্রামিত হয়েছেন।

Virus (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: বিরল স্নায়ু রোগ গুলেইন বারি সিন্ড্রোম (Guillain Barre Syndrome) ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে গুলেইন বারি সিনড্রোম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যে এখন পর্যন্ত মোট ১৬৩ জন সংক্রামিত হয়েছেন। জিবিএসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। যার মধ্যে রাজ্য কর্তৃক গৃহীত জনস্বাস্থ্য ব্যবস্থাও রয়েছে। জেপি নাড্ডা জিবিএস মোকাবেলায় রাজ্য স্বাস্থ্য কর্মকর্তাদের প্রচেষ্টার প্রশংসাও করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত শরীরে কোনও ইনফেকশন থেকে শরীরে বাসা বাঁধে এই রোগ। হাত-পা অবশ হতে শুরু করে। এটি এক ধরনের অটো-ইমিউন ডিসঅর্ডার। শরীরের ইমিউন সিস্টেমকে কার্যত নষ্ট করে দেয়। জল বা খাবার থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে।

গুলেইন বারি সিনড্রোমে মহারাষ্ট্রে ৫ জনের মৃত্যু হয়েছে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement