NEET-UG 2024 Exam: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স পরীক্ষা আবার হোক, এই দাবিতে শুনানি সুপ্রিম কোর্টে

Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স পরীক্ষা (NEET) বাতিল এবং পেপার ফাঁসের অভিযোগ নিয়ে যখন তোলপাড়, সেই সময় ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। এই পরীক্ষার  আয়োজন যাতে আবার নতুন করে করা হয়, সেই  দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি হবে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চের তরফে এই শুনানি হবে। সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় পরপর ৬৭ জন পড়ুয়া একই নম্বর পেয়েছেন অর্থাৎ তাঁরা প্রথম স্থান অধিকার করেছেন বলে সামনে আসে। যা প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল। সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় কীভাবে ৬৭ জন একই নম্বর পেলেন, তা নিয়ে তদন্ত করা হবে এবং এ বিষয়ে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বলে খবর। 

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement