Mumbai- Rat Found In Non-Veg Dish: মুরগির মাংসের মধ্যে মিলল ইঁদুরের মাংস, বান্দ্রার বিখ্যাত হোটেলের ঘটনায় চমকে নেটিজেনরা (দেখুন টুইট)

এক গ্রাহকের খাবারে মৃত ইঁদুরের মাংস পরিবেশনের অভিযোগের পরে বান্দ্রার একটি জনপ্রিয় রেস্তোরাঁর ম্যানেজার এবং রাধুনিকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

এক গ্রাহকের খাবারে মৃত ইঁদুরের মাংস পরিবেশনের অভিযোগের পরে বান্দ্রার একটি জনপ্রিয় রেস্তোরাঁর ম্যানেজার এবং রাধুনিকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) অনুসারে, অনুরাগ সিং এবং তার সহযোগী এক ব্যক্তি বান্দ্রা পশ্চিমের পালি নাকায় অবস্থিত পাপা পাঁচো ধাবায় গিয়েছিলেন। সেখানে তারা রুটির সঙ্গে এক প্লেট  চিকেন এবং এক প্লেট মাটন অর্ডার করেন। খাওয়ার সময় তাদের চোখ পড়ে ওই মাংসের প্লেটে অন্য এক ধরনের এক টুকরো মাংসের ওপর। ভালো করে  লক্ষ্য করার পর তারা নিশ্চিত হন যে সেটি ইঁদুরের মাংসের টুকরো। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় ওই রেস্তোরাঁতে। দেখুন টুইট -

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement