Jammu Kashmir Election: সাত সকালে জম্মু কাশ্মীরে শুরু প্রথম দফা বিধানসভা নির্বাচন, দেখুন ভিডিয়ো
মোট তিন দফায় এই নির্বাচন হবে। আজকের পর দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। তৃতীয় দফা ১ অক্টোবর। ফলাফল ঘোষণা হবে ৮ অক্টোবর।
নয়াদিল্লিঃ কেন্দ্রশাষিত অঞ্চল হিসেবে ঘোষিত হওয়ার পর এই প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন(Jammu & Kashmir Election)। বেশকিছু দিন ধরেই চলছিল নির্বাচনের প্রস্তুতি। অবশেষে আজ ১৮ সেপ্টেম্বর শুরু হয়েছে প্রথম দফা নির্বাচনের প্রক্রিয়া। আজ মোট ৭টি জেলার ২৪ টি কেন্দ্রে (১৬ টি কাশ্মীর, ৮ টি জম্মু) ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে পহলগাঁও(Pahalgam),বানিহাল, ডোডা(Doda), ডোডা পশ্চিম, অনন্তনাগ(Anantnag), পশ্চিম অনন্তনাগের মতো বিধানসভা কেন্দ্র৷ নির্বাচনের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জম্মু কাশ্মীরকে। দিকে-দিকে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, মোট তিন দফায় এই নির্বাচন হবে। আজকের পর দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। তৃতীয় দফা ১ অক্টোবর। ফলাফল ঘোষণা হবে ৮ অক্টোবর।
#WATCH | Polling for 24 Assembly constituencies across Jammu & Kashmir (16 in Kashmir and 8 in Jammu), begins.