Kedarnath: বিধ্বস্ত উত্তরাখণ্ড, ৭৫০ কেজির ত্রাণ সামগ্রী নিয়ে আসা হল কেদারনাথে, দেখুন ভিডিয়ো

গতমাসে মেঘভাঙা বৃষ্টির কারণে ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের একাংশ। মন্দাকিনির জলে ডুবে বন্যা পরিস্থিতি কেদারনাথ এলাকা।

গতমাসে মেঘভাঙা বৃষ্টির কারণে ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের একাংশ। মন্দাকিনির জলে ডুবে বন্যা পরিস্থিতি কেদারনাথ এলাকা। পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা এই কেদারনাথে (Kedarnath) এথনও জারি রয়েছে উদ্ধারকাজ। ভারতীয় বিমান বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে এই এলাকায়। এরমধ্যেই বৃহস্পতিবার সকালে এমআই-১৭ হেলিকপ্টারে দূর্গম জায়গায় নিয়ে আসল ৭৫০ কেজির ত্রাণ সামগ্রী। খারাপ আবহাওয়ার মধ্যেই একাধিক দুঃস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে ভারতীয় সেনা। সেই সঙ্গে কেদারনাথ উপত্যকার গুপ্তকাশী ও গউচরে চলছে উদ্ধারকাজ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement