Major Aashish Dhonchak: অনন্তনাগে সেনা-জঙ্গি এনকাউন্টারে শহিদ মেজর আশিসের দেহ এল পানিপথে, শোকস্তব্ধ গোটা এলাকা (দেখুন ভিডিও)

গত তিনদিন ধরে চলা জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে পানিপথের যুবক মেজর আশিস ধোনচাক শহীদ হন। আশিস বর্তমানে জম্মু ও কাশ্মীরে ছিলেন। তাকে ২ বছর আগে মিরাট থেকে রাজৌরি (জম্মু ও কাশ্মীর) বদলি করা হয়েছিল।

mortal remains of Major Aashish Dhonchak Photo Credit: Twitter@ANI

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গী এনকাউন্টারে শহীদ মেজর আশিস ধোনচাকের মৃতদেহ তাঁর নিজের শহর পানিপথে এসে পৌঁছেছে।এদিন সকালে মৃতদেহ বাড়িতে পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেজর আশীষ ছিলেন তিন বোনের একমাত্র ভাই। তার তিন বোন বিবাহিত। পানিপথে তার নিজের  গ্রাম বিনঝাউলে তার শেষকৃত্যের প্রস্তুতি চলছে।

গত তিনদিন ধরে চলা  জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে পানিপথের যুবক মেজর আশিস ধোনচাক শহীদ হন। আশিস বর্তমানে জম্মু ও কাশ্মীরে ছিলেন। তাকে ২ বছর আগে মিরাট থেকে রাজৌরি (জম্মু ও কাশ্মীর) বদলি করা হয়েছিল।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement