Kerala: এক মহিলা চিকিৎসককে চাকরির লোভ দেখিয়ে ক্রমাগত ধর্ষণ হাসপাতালের পুরুষ কর্মীর, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

তিসুরের বাসিন্দা নিশাম বাবুর সাথে মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে কাজ করছিলেন ওই মহিলা চিকিৎসক। এরপর নিশাম বাবু কোঝিকোড়ে চলে আসেন।তারপর সেই হাসপাতালে লোভনীয় চাকরির অজুহাতে ওই চিকিৎসককে ডেকে নেন

Sexual-Assault Photo Credit:Pixabay

বৃহস্পতিবার কেরালার কোজিকোড জেলায় হাসপাতালের এক পুরুষ কর্মীকে গ্রেফতার করা হয় । জানা গেছে তিনি শেষ তিন মাস ধরে এক মহিলা ডাক্তারকে ক্রমাগত ধর্ষণ করে যাচ্ছিলেন।  তিসুরের বাসিন্দা নিশাম বাবুর সাথে মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে কাজ করছিলেন ওই মহিলা চিকিৎসক। এরপর নিশাম বাবু কোঝিকোড়ে চলে আসেন।তারপর সেই হাসপাতালে লোভনীয় চাকরির অজুহাতে ওই চিকিৎসককে ডেকে নেন। কোঝিকোড়ে পৌঁছলে সে তাকে যৌন নির্যাতন করে।

এরপর থেকেই নিশাম বাবু মহিলাকে হয়রানি করতে শুরু করে এবং মহিলা চিকিৎসক যখন তার দাবি মানতে অস্বীকার করে, তখন সে তার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেই ঘটনার পরে মহিলা অভিযুক্তের নামে একটি অভিযোগ দায়ের করে।পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত নিশাম বাবুকে হেফাজতে নেয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement