Karnataka Landslide:  শিরুরের কাছে ভূমিধসে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭, উদ্ধারকার্য চলছে এনডিআরএফের তরফে (দেখুন ভিডিও)

কর্ণাটকের আনকোলার শিরুরের কাছে জাতীয় সড়ক ৬৬ ( NH 66) তে ভূমিধসের জায়গায় আজ সকাল থেকে পুনরুদ্ধারের কাজ চলছে। এখনও অবধি ভূমিধসে চারজন নিহত ও তিনজন নিখোঁজ রয়েছে। এনআরডিএফ-এর একটি দল আনকোলার শিরুরের কাছে ভূমিধসের পরে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। এনডিআরএফ ১০ নং ব্যাটেলিয়ন এর পরিদর্শক অরুণ জানান- "তল্লাশি অভিযানের পর  আজ আরও একটি মৃতদেহ পাওয়া গেছে। গ্রামবাসীরা বলছেন এটি একটি গ্যাস ট্যাঙ্কার ট্রাক চালকের মৃতদেহ। এই  দেহটি নিয়ে এখনো পর্যন্ত ৭টি মৃতদেহ পাওয়া গেছে।"

 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement