Jyoti Malhotra's Video: কেরলে গিয়ে গিয়ে কী কী করেন জ্যোতি মালহোত্রা, ভাইরাল পাক চরের ভিডিয়ো

Jyoti Malhotra's Video: কেরলে গিয়ে গিয়ে কী কী করেন জ্যোতি মালহোত্রা, ভাইরাল পাক চরের ভিডিয়ো
Spy Jyoti Malhotra (Photo Credit: X)

পাকিস্তানি গুপ্তচর (Pakistan Spy) জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) ভিডিয়ো ফের নতুন করে ভাইরাল (Jyoti Malhotra's Video) হতে শুরু করেছে। পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা কেরলে গিয়েছিলেন একবার। কেরল সরকারের নিমন্ত্রণে 'ঈশ্বরের আপন দেশে' গিয়েছিলেন জ্যোতি। কেরল (Kerala) সরকারের নিমন্ত্রণে জ্যোতি যখন সে রাজ্যে যান সেখানকার পর্যটনের সম্প্রসারণে, সেই ভিডিয়ো আপাতত ভাইরাল হতে শুরু করেছে। রাইট টু অ্যাক্টের মাধ্যমে অর্থাৎ তথ্য যাচাইয়ের অধিকারের মাধ্যমে জ্যোতি মালহোত্রার কেরল সফরের কথা প্রকাশ্যে আসে। পর্যটনের সম্প্রসারণের জন্য জ্যোতি মালহোত্রা সেখানকার বিলাসবহুল রিসর্টে ছিলেন এবং ছুটি উপভোগ করেন। জ্যোতির ওই কেরল ঘোরার ছবি এবং ভিডিয়ো বর্তমানে ভাইরাল হতে শুরু করেছে। প্রসঙ্গত দিল্লিতে থাকা পাকিস্তানি দূতাবাসের অফিসার দানিশের সঙ্গে জ্যোতির কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে এবং ওই অফিসারের মাধ্যমে পাকিস্তানি চর ইসলামাবাদের আইএসআই প্রতিনিধিদের হাতে কোন কোন তথ্য তুলে দেন, সে বিষয়ে জোর তদন্ত এবং তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন: Jyoti Malhotra: পাকিস্তানি গুপ্তচর জ্যোতির বিষয়ে নয়া তথ্য ফাঁস, কোথায় গিয়ে কী কুকীর্তি করেন ইউটিউবার, খোঁজ মিলছে

দেখুন পাকিস্তানি চর জ্যোতি মালহোত্রার সেই ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).