JNUSU Results: জেএনইউ ছাত্র নির্বাচনে ধরাশায়ী এবিভিপি, লালগড়ে ৪-০ বিজেপিকে হারাল বামেরা
জেএনইউয়ে লালগড়ে ধরাশায়ী গেরুয়া শিবির। আরও একবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে বাম ছাত্র সংগঠনের কাছে হারল বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি।
জেএনইউয়ে লালগড়ে ধরাশায়ী গেরুয়া শিবির। আরও একবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে বাম ছাত্র সংগঠনের কাছে হারল বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি। জেএনইউয়ের চারটি আসনেই এবিভিপি-কে হারালেন বাম ছাত্র সংগঠনের (JNUSU) প্রার্থীরা। সভাপতি পদে ৯৩৪ ভোটে জিতলেন বামেদের প্রার্থী ধনঞ্জয়। সহ সভাপতি ও সাধারণ সম্পাদক (জিএস), যুগ্ম সাধারণ সম্পাদক (জেএস) পদেও এবিভিপি-র প্রার্থীদের হারান বাম জোটের প্রার্থীরা।
জয়ের পর জেএনইউ জুড়ে লাল পতাকার বিজয় উচ্ছ্বাস শুরু হয়ে যায়। হোলির আগের সন্ধ্যায় ভোটে জেতার আনন্দে চলে লাল আবীর খেলা। দেশজুড়ে একের পর এক নির্বাচনে হেরে অস্তিত্বসঙ্কটের মধ্যেও জেএনইউ-য়ে লালগড় অটুট থাকল। অনেক চেষ্টা করেও লালগড়ে দাঁত ফোটাতে পারল না গেরুয়া শিবির।
দেখুন ফলাফল
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Kolkata FF Fatafat June 16 Result: সোমবার কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিয়ে থাকলে এখনই ফলাফল জেনে নিন
Kolkata FF Fatafat Today Result: আজ কি কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস ফলো করেছেন? তাহলে আর দেরি কেন! ফলাফল জেনে নিন
Advertisement
Advertisement
Advertisement