Jammu And Kashmir: সন্ত্রাসবাদ খতমে বদ্ধপরিকর ভারত, কাশ্মীরে শুরু জঙ্গি নিধন অভিযান

Jammu And Kashmir: সন্ত্রাসবাদ খতমে বদ্ধপরিকর ভারত, কাশ্মীরে শুরু জঙ্গি নিধন অভিযান
Jammu And Kashmir Valley After Pahalgam Attack (Photo Credit: X)

জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) জুড়ে শুরু হয়েছে জঙ্গি (Anti-Terrorist Operation) নিধন অভিযান। উপত্যকার  প্রায় প্রত্যেকটি কোনায় পৌঁছে গিয়েছে ভারতীয় সেনা। জঙ্গল, পাহাড়ের গুহা থেকে টেনে বের করার চেষ্টা চলছে জঙ্গিদের। কাশ্মীরের কোথায় কোন জঙ্গি ডেরা বেধে রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে সেনা বাহিনী। তবে ঠিক কোন জায়গায় অভিযান শুরু হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পহেলগামে হামলার (Pahalgam Terror Attack) পর সংবাদমাধ্যম যাতে সেনা বাহিনীর অভিযান নিয়ে প্রকাশ্যে সব তথ্য না সম্প্রচার করে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ফলে জম্মু কাশ্মীরের কোথায় কোথায় সেনা অভিযান শুরু হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য এখনও মেলেনি। তবে পাকিস্তানি জঙ্গি থেকে শুরু করে স্থানীয় সন্ত্রাসবাদী, প্রত্যেককে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন জওয়ানরা।

আরও পড়ুন: Pahalgam Terrorist Attack: পহেলগামের পর বন্ধ কাশ্মীরের ৪৮টি পর্যটনস্থল, পাক জঙ্গিদের স্লিপার সেলগুলি সক্রিয় হয়ে মানুষ মারতে চাইছে উপত্যকায়, বলছে গোয়েন্দা সূত্র

কাশ্মীরে শুরু হয়েছে জঙ্গি নিধন অভিযান...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).