Jammu And Kashmir: সেনা কনভয়ে গুলি, জঙ্গিকে তাড়িয়ে মেরে গোটা এলাকায় টহল বাহিনীর, দেখুন
সোমবার সকালে সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা (Terrorist)। সেনার (Indian Army) গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সেনা বাহিনীও পালটা হামলা চালায়। গোটা এলাকা ঘিরে ধরে গুলি চালাতে শুরু করেন জওয়ানরা। যার জেরে এক জঙ্গি গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। এক জঙ্গি নিহত হওয়ার পরও থামেনি তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত আখনুরের সুন্দরবেণী সেক্টরের আসান ঘিরে রয়েছেন জওয়ান। গোটা সুন্দরবেণী এলাকা ঘিরে ফেলে জোরদার সেনা অভিযান শুরু করেছেন জওয়ানরা। জঙ্গল পেরিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে দৌঁড়ে, হেঁটে জঙ্গিদের খুঁজে বেড়াচ্ছেন সেনা বাহিনীর জওয়ানরা।
আরও পড়ুন: Jammu And Kashmir: সেনার গাড়ি লক্ষ্য করে গুলি আখনুরে, ঘিরে ধরে জঙ্গিকে ঝাঁঝরা করল বাহিনী
জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি জওয়ানদের...
#WATCH | Akhnoor, Jammu and Kashmir: Security Forces conduct cordon and search operation after terrorists fired upon an Army convoy near Asan, Sunderbani Sector in the morning
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/MQr5B2BR16
— ANI (@ANI) October 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 28, 2024 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

