Jammu and Kashmir: সকলে উন্নয়নের জন্য ভোট দিচ্ছি! মন্তব্য ভোট দিতে আসা জম্মু-কাশ্মীরবাসীর

ধারা ৩৭০ তুলে নেওয়ার পর এই প্রথম জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) লোকসভা নির্বাচন। ফলে এই বিরাট বদল স্থানীয় বাসিন্দা কতটা গ্রহণ করতে পেরেছেন আর কতটা পারেননি তা জানা যাবে আগামী ৪ জুনের ভোটের ফলপ্রকাশের পর। শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে জম্মু-কাশ্মীরের একটি আসনে ভোট রয়েছে। অনন্তনাগ লোকসভা কেন্দ্রে সকাল থেকেই বিভিন্ন পোলিং বুথে আমজনতা ভিড় জমিয়েছেন। ডি এইচ পোড়া বুথে এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমরা ভোট দিচ্ছি উন্নয়নের জন্য। সেই জন্যই সকাল থেকে লাইনে দাড়িয়েছি। আমরা চাই আমাদের কেন্দ্রের সমস্ত মানুষ ভোটদানে অংশগ্রহণ করুক"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement