Jallikattu Festival: মাদুরাইতে পালামেদু জাল্লিকাট্টু উৎসবের দ্বিতীয় দিন, সকাল থেকেই উচ্ছ্বাস তামিলনাড়ুবাসীর (দেখুন ভিডিও)
পশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলির মামলায় ২০১৭ সালে ‘নিষিদ্ধ’ হয় জাল্লিকাট্টু। কিন্তু মানুষের লাগাতার প্রতিবাদে পিছু হঠতে বাধ্য হয় আদালত। ২০২৩ সালের মে মাসে সুপ্রিম কোর্ট জাল্লিকাট্টুকে নিষিদ্ধ করার পথ থেকে সরে আসে।
গতকাল(১৫ জানুয়ারী) থেকে তামিল নাড়ুর মাদুরাইতে শুরু হয়েছে জাল্লিকাট্টু উৎসব। তামিলনাড়ুতে প্রতিবছর নবান্ন বা পোঙ্গল উপলক্ষ্যে চিরাচরিত খেলা জাল্লিকাট্টুর আয়োজন করা হয়। এই খেলার নামই কোথাও জাল্লিকাট্টু, কোথাও আবার ইয়েরুথাঝুভুথাল। সাধারণত বিভিন্ন বড় মাঠে এই খেলার আয়োজন করা হয়ে থাকে। মাদুরাইতে আয়োজিত এই খেলার দ্বিতীয় দিনে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
পশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলির মামলায় ২০১৭ সালে ‘নিষিদ্ধ’ হয় জাল্লিকাট্টু। কিন্তু মানুষের লাগাতার প্রতিবাদে পিছু হঠতে বাধ্য হয় আদালত। ২০২৩ সালের মে মাসে সুপ্রিম কোর্ট জাল্লিকাট্টুকে নিষিদ্ধ করার পথ থেকে সরে আসে। পরিবর্তে রাজ্যগুলিকে প্রাণীসুরক্ষাকে নিশ্চিত করতে কঠোর হতে নির্দেশ দেয়।
Advertisement
সম্পর্কিত খবর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Ajker Rashifal, 16 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Ajker Rashifal, 15 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement