India-Pakistan Tension: এক নাগাড়ে পাকিস্তানের গুলি, জম্মু, রাজৌরি, পুঞ্চ, সাম্বা, কাঠুয়ার সব স্কুল, কলেজ বন্ধের নির্দেশ
জম্মু-সহ সীমান্তবর্তী একাধিক জায়গার জনবসতি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান (Pakistan)। পাক রেঞ্জার্সরা (Pakistan Army) যেভাবে গুলি চালানো শুরু করেছে, তার জেরে পুঞ্চের (Poonch) বাড়িঘর সব ফাঁকা করা হচ্ছে। কোনওভাবে সাধারণ মানুষের গায়ে যাতে গুলি না লাগে, মিসাইল আঘাত করতে না পারে, সেই চেষ্টা চালানো হচ্ছে সেনা বাহিনী এবং প্রশাসনের তরফে। পাকিস্তান যেভাবে ক্রমাগত গুলি চালাচ্ছে, তার জেরে ৯ মে জম্মু (Jammu), সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চের সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার বন্ধ থাকবে বলে জানানো হয় জম্মুর ডিভিশনাল কমিশনারের তরফে। প্রসঙ্গত অপারেশন সিদূঁররের (Operation Sindoor) পর থেকে সীমান্ত লক্ষ্য করে গুলি চালানো শুরু করেছে পাকিস্তান। সাধারণ মানুষের বসতিকে নিশানা করে ক্রমাগত হামলা চালানো হচ্ছে পাকিস্তানের তরফে।
সমস্ত স্কুল, কলজে বন্ধ রাখার নির্দেশ...
In view of the prevailing situation, all schools, colleges & educational institutions (private as well as Government) in the districts of Jammu, Samba, Kathua, Rajouri and Poonch shall remain closed tomorrow, on 9th May as well: Divisional Commissioner Jammu pic.twitter.com/oyGbJhrmGV
— ANI (@ANI) May 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 08, 2025 08:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

