Gujarat: কয়েক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার আহমেদাবাদে! জারি তল্লাশি অভিযান
শনিবার সকালে আহমেদাবাদ থেকে বিদেশী মাদক উদ্ধার করলেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। জানা যাচ্ছে, মোট ১১.৬০১ কেজি মাদক উদ্ধার করেছে পুলিশ। এই বিপুল পরিমাণের মাদকের বর্তমান বাজারমূল্য মূল্য ৩.৫ কোটি টাকা। আপাতত সেগুলি বাজেয়াপ্ত করেছে আহমেদাবাদ পুলিশ (Ahmedabad Crime Branch)। মাদক কোথা থেকে এসেছিল, কারা এর সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। পুলিশসূত্রের খবর, গোপনসূত্রে খবর পেয়ে বেশকয়েকটি কুরিয়ার পার্সেলে তল্লাশি চালানো হয়। আর সেখান থেকেই উদ্ধার হয় সিন্থেটিক/হাইব্রিড গাঁজা। আর পার্সেল বক্সে যে নাম এবং ঠিকানা দেওয়া ছিল সেগুলি সম্পূর্ণরূপে ভুয়ো ছিল।
Gujarat: Imported drugs worth over Rs 3.5 crore seized. Operation is still underway. A case is being registered: Ahmedabad Crime Branch
More details awaited
— ANI (@ANI) June 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 22, 2024 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

