Ghaziabad: বাংলাদেশী হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গাজিয়াবাদে, রাস্তায় নেমেছে বহু মানুষ

বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের ওপর প্রায়শই অত্যাচারের খবর সামনে আসছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) দেশ ছাড়ার পরেই অশান্তি শুরু হয়েছে পড়শি দেশে। অগ্নিগর্ভ এই পরিস্থিতি নিয়ে ভারতেও প্রতিবাদ দেখা যাচ্ছে। রবিবার গাজিয়াবাদের কৌশাম্বী এলাকায় বৈশালি শপ্রিক্স মলের সামনে এই নিয়ে প্রতিবাদ হয়। মূলত, পড়শি দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এবং তাঁদের নিরাপত্তার দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি করে স্থানীয় বাসিন্দা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement