Hookah Banned In Karnataka: অবিলম্বে কার্যকর সমস্ত ধরণের হুক্কা পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক সরকার (দেখুন টুইট)

প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে যে ২৩.৯% প্রাপ্তবয়স্ক পাবলিক স্পেসে বা পথে ঘাটে সেকেন্ডহ্যান্ড বা প্যাসিভ ধূমপানের সংস্পর্শে আসে, যা রাজ্যে তামাক সেবনের ব্যাপক ঝুঁকিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

Hookah Banned in Karnataka Photo Credit: Twitter@NewIndianXpress

রাজ্যে আর হুক্কা বার চালানো যাবে না, এমনই সিদ্ধান্ত নিল কর্নাটকের সরকার। গতকাল (৭ ফেব্রুয়ারি) কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও  এমনই একটি  বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি অনুসারে-কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জনস্বাস্থ্য এবং যুবকদের সুরক্ষার জন্য রাজ্যব্যাপী হুক্কা নিষিদ্ধ ঘোষণা করেছেন৷ এই সিদ্ধান্তমূলক পদক্ষেপটিকে সমর্থন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা( WHO), তাঁদের  গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে-২০১৬-১৭ (GATS-2) থেকে প্রাপ্ত  উদ্বেগজনক তথ্য যা বলে যে কর্ণাটকের ২২.৮% প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করে, যার মধ্যে ৮.৮% ধূমপায়ী। প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে যে ২৩.৯% প্রাপ্তবয়স্ক পাবলিক স্পেসে বা পথে ঘাটে  সেকেন্ডহ্যান্ড বা প্যাসিভ ধূমপানের সংস্পর্শে আসে, যা রাজ্যে তামাক সেবনের ব্যাপক ঝুঁকিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement