Helicopter Crash In Uttarakhand: মৃতদেহ সব ছড়িয়ে, ছিটিয়ে রয়েছে রক্ত, উত্তরকাশিতে ভয়াবহভাবে ভেঙে পড়ল হেলিকপ্টার; দেখুন ভিডিয়ো

Helicopter Crash In Uttarakhand: মৃতদেহ সব ছড়িয়ে, ছিটিয়ে রয়েছে রক্ত, উত্তরকাশিতে ভয়াবহভাবে ভেঙে পড়ল হেলিকপ্টার; দেখুন ভিডিয়ো
Helicopter Crash (Photo Credit: X/ANI)

অপারেশন সিদূঁরের (Operation Sindoor) তাপে যখন গোটা দেশে জোর চর্চা শুরু হয়েছে, তার মধ্যে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। এবার উত্তরাখণ্ডের (Uttarakhand Helicopter Crash) উত্তরকাশির গংনানি এলাকায় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ থেকে ৬ জনের (এখনও পর্যন্ত)। গুরুতর আহত আরও ২ জন। উত্তরকাশিতে হেলিকপ্টার ভেঙে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় উদ্ধার কাজ। দেখা যায়, ভেঙে পড়া হেলিকপ্টারে ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়ে রয়েছে। ঘটনাস্থলে এসডিআরএফ পৌঁছেছে। এসডিআরএফের তদারকিতে শুরু হয়েছে উদ্ধার কাজ। হেলিকপ্টার ভেঙে পড়তেই যে ২ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। কী কারণে হঠাৎ করে হেলিকপ্টারটি ভেঙে পড়ে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য মেলেনি। হেলিকপ্টার ভেঙে পড়ার কারণ নিয়ে চলছে তদন্ত।

আরও পড়ুন: Uttarakhand Helicopter Accident: উত্তরাখণ্ডে বিমান বিপর্যয়, ভেঙে পড়ল বেসরকারি হেলিকপ্টার, দেখুন ভিডিয়ো

দেখুন ভেঙে পড়ার পর কী অবস্থা হেলিকপ্টারের...

 

দেখুন হেলিকপ্টার ভেঙে পড়ার ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 08, 2025 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).