Uttarakhand Helicopter Accident: উত্তরাখণ্ডে বিমান বিপর্যয়, ভেঙে পড়ল বেসরকারি হেলিকপ্টার, দেখুন ভিডিয়ো

বাকি যাত্রীদের মৃত্যু হয়েছে বলে অনুমান। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ।

Uttarakhand Helicopter Accident: উত্তরাখণ্ডে বিমান বিপর্যয়, ভেঙে পড়ল বেসরকারি হেলিকপ্টার, দেখুন ভিডিয়ো
হেলিকপ্টার দুর্ঘটনা (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। আচমকা ভেঙে পড়ল বেসরকারি হেলিকপ্টার (Helicopter)। গুরুতর আহত ২। ঘটনাস্থলে পুলিশ ওঁ বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরকাশির গঙ্গানিতে। ৬ জন যাত্রী দিয়ে গঙ্গোত্রীর দিকে যাত্রা করেছিল ওই হেলিকপ্টার। মাঝপথে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাকি যাত্রীদের মৃত্যু হয়েছে বলে অনুমান। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে স্থানীয় মানুষ। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান।

উত্তরকাশিতে বিমান বিপর্যয়, ঘটনাস্থলে উদ্ধারকারী দল

ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এক হ্যান্ডেলে তিনি লেখেন, "উত্তরকাশীর গঙ্গানির কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকজন মারা গিয়েছেন। এই খবর অত্যন্ত দুঃখজনক।  ঘটনাস্থলে পৌঁছেছে এসডিআরএফ এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী  দলগুলি। উদ্ধারের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় নিহতদের আত্মাকে ঈশ্বর  তাঁর পায়ে জায়গা দিন। শোকসন্তপ্ত পরিবারগুলিকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দিন প্রশাসন আহতদের সম্ভাব্য সহায়তার জন্য সদা প্রস্তুত।দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আমি এই বিষয়ে আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"

উত্তরাখণ্ডে বিমান বিপর্যয়, ভেঙে পড়ল বেসরকারি হেলিকপ্টার, দেখুন ভিডিয়ো

(The above story first appeared on LatestLY on May 08, 2025 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).