Gujarat: গুজরাটে সব সরকারী কর্মীদের ছুটি বাতিল, ছুটিতে থাকা কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ
দিল্লি, চণ্ডিগড়ের পর এবার গুজরাট। রাজ্যের সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্য়াটেল। ছুটিতে থাকা সরকারী কর্মীদের দ্রুত কাজে ফেরার নির্দেশেও দিয়েছে রাজ্য সরকার।
দিল্লি, চণ্ডিগড়ের পর এবার গুজরাট (Gujarat)। রাজ্যের সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্য়াটেল ()। ছুটিতে থাকা সরকারী কর্মীদের দ্রুত কাজে ফেরার নির্দেশেও দিয়েছে রাজ্য সরকার। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে তৈরি হওয়ার জন্য সরকারী কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক এক্স বার্তায় লিখেলেন, " বর্তমান পরিস্থিতির কথা পর্যালোচনা করে, রাজ্য সরকারী অফিস, বোর্ড,পৌরসভা, পৌর নিগম, পঞ্চায়েত সহ যে কোনও ধরনের স্বায়ত্ত সংস্থার সব বিভাগের কর্মচারীদের ছুটি এখন থেকেই বাতিল করা হল। পাশাপাশি প্রতিটি বিভাগের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে ছুটিতে থাকা কর্মচারীদের এখনই কাজে ফিরতে হবে। বিভাগীয় প্রধানদের নির্দেশ ছাড়া অফিসার ও কর্মচারীদের হেড কোয়ার্টার না ছাড়ার নির্দেশও দেওয়া হচ্ছে।"
গুজরাটে সরকারী কর্মচারীদের ছুটি বাতিল
Gujarat CM Bhupendra Patel tweets, "In view of the prevailing situation, all types of leave for officers and employees of all departments and offices of the state government, as well as Boards, Corporations, Panchayats, Municipal Corporations, and autonomous and grant-in-aid… pic.twitter.com/ADYeMzE1x0
— ANI (@ANI) May 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2025 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

