Gujarat: গুজরাটের পুরনো সচিবালয় ভবনে আগুন, ধোঁয়া বের করতে ভাঙা হল জানলার কাঁচ
মঙ্গলবার বেলায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। কিন্তু ধোঁয়ার মাত্রা ব্যাপক থাকায় আরও একটি দমকলের ইঞ্জিন ডাকা হয়।
গুজরাটের (Gujarat) গান্ধীনগরে (Gandhinagar) পুরাতন । চারিদিক বন্ধ বিল্ডিংয়ের মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত স্থানীয়রা খবর দেন দমকলে। মঙ্গলবার বেলায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। কিন্তু ধোঁয়ার মাত্রা ব্যাপক থাকায় আরও একটি দমকলের ইঞ্জিন ডাকা হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। বিল্ডিংয়ের মধ্যে থেকে ধোঁয়া বের করার জন্যে ভাঙা হয় কয়েকটি জানলার কাঁচ। অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে সচিবালয়ের আগুন। এক দমকল অফিসার জানাচ্ছেন, পুরনো সচিবালয় ভবনে (Secretariat Building) এদিন কেউ ছিল না ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু অগ্নিকাণ্ডের ফলে কম্পিউটার এবং কিছু নথিপত্রের ক্ষতি হয়েছে।
পুরাতন সচিবালয় ভবনে আগুন...
#WATCH | Gandhinagar, Gujarat | Fire Officer Mahesh Modh says, "As soon as we received a call of a fire in the Old Secretariat building, we came here. There was a lot of smoke so 2 fire tenders reached the spot. We had to break the window glasses of the office here. No casualty… pic.twitter.com/oxBYosob6x
— ANI (@ANI) November 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

