Gardenreach Shipbuilders and Engineers Limited New Order: ভারতীয় নৌসেনার জন্য পাঁচটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের বরাত পেতে চলেছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড

Next-Generation Corvettes (Photo Credit: X@NDTVProfitIndia)

কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRAC) ভারতীয় নৌসেনার জন্য নির্মাণের বরাত পেতে চলেছে। ২৫,হাজার কোটি টাকার এই প্রকল্পে পাঁচটি পরবর্তী প্রজন্মের করভেট নির্মাণে সর্বনিম্ন দরদাতা হিসেবে সংস্থা এই বরাত পেতে চলেছে বলে জানা গেছে। নতুন প্রজন্মের করভেটগুলি হবে সেকেন্ড-স্ট্রাইক সক্ষম, অ্যান্টি-মিসাইল ডিফেন্স, সারফেস অ্যাকশন গ্রুপে মারিটাইম স্ট্রাইক, এবং অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ারসহ একাধিক ভূমিকার জন্য উপযুক্ত। এগুলিতে থাকবে পরিবেশ-বান্ধব ডিজাইন ও এনার্জি এফিশিয়েন্ট প্রযুক্তি।বর্তমানে জিআরএসি (Gardenreach Shipbuilders and Engineers Limited) চারটি পরবর্তী প্রজন্মের নজরদারি জলযান, তিনটি অত্যাোধুনিক গাইটেট মিসাইলবাহী রণতরী, আটটি সাবমেরিন বিরোধী জলযান, এবং চারটি বড় সমীক্ষক জলযান নির্মাণের কাজ করছে।যার মধ্যে দু’টি ইতিমধ্যে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে।

পাঁচটি আধুনিক যুদ্ধজাহাজের বরাত পেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement