Bihar: স্কুলের মধ্যে রান্না করতে গিয়ে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ! গুরুতর আহত তিন, চলছে চিকিৎসা
স্কুলে মিড ডে মিলের রান্না করতে গিয়ে বিপত্তি। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হল বিহারের ভাগলপুরে। আর এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। যদিও স্কুল পড়ুয়াদের কিছু হয়নি বলেই জানা গিয়েছে। তবে আহত হয়েছে স্কুলের প্রধান অধ্যাপক, তাঁর সহকারী এবং এক রাঁধুনি। জানা যাচ্ছে, আগুন জ্বলছিল না বলে রেগুলেটর ঠিক করতে গিয়ে বিপত্তি ঘটে। সকলকেই তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ঘটনাটি ঘটার পর স্কুল পড়ুয়াদের সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। তবে কারোর কোনও চোট লাগেনি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।
Bhagalpur, Bihar: "While a fire was burning in the gas stove, which was not lit, a cylinder blast occurred. Three people were injured in it. No children were harmed," says Santosh Kumar, teacher pic.twitter.com/GO4K6JgywP
— IANS (@ians_india) May 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 24, 2024 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

