Cyclone Dana Live Tracker: প্রবল বেগে আসছে ঘূর্ণিঝড়, দেখুন কোথায়, কীভাবে আছড়ে পড়ছে ডানা
ধেয়ে আসছে ডানা (Dana)। ২৩ অক্টোবর বঙ্গপোসাগর (Bay Of Bengal) থেকে শক্তি সঞ্চয় করে উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone)। ওড়িশা (Odisha) এবং পশ্চিমবঙ্গের (West Bengal) উপকূল অঞ্চলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি রুখতে অত্যন্ত সতর্ক ওড়িশা সরকার।ডানা তাণ্ডবে যাতে কোনও ধরনের প্রাণহানি ন হয়, তা জন্য সদা সতর্ক ওড়িশা সরকার। ঘূর্ণিঝড়ের প্রভাবে যাতে কোনওভাবে কোনও ক্ষতি না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির তরফে সমস্ত পদক্ষেপ করা হয়েছে। ২৩ অক্টোবর থেকে উপকূল এলাকার সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। ইতিমধ্যেই পুরী ছাড়তে শুরু করেছে পর্যটকরা। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির সঙ্গে সঙ্গে জগন্নাথধাম ফাঁকা করার ধুম পড়েছে পর্যটকদের মাঝে। কেউ যাতে পুরীতে আটকে না পড়েন, তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে সরকারের তরফে। ওড়িশা, পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি তামিলনাড়ু সরকারের তরফেও জারি করা হয়েছে সতর্কতা উপকূলবর্তী এলাকায়।
দেখুন ঘূর্ণিঝড় ডানা কীভাবে তৈরি হচ্ছে, তার লাইভ ট্র্যাকার...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

