COVID-19 Death In Kolkata: কোভিডে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু এক বৃদ্ধের
উত্তর কলকাতার একটি আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মন্টু রাম বর নামের ৭৯ বছর বয়সী এক ব্যক্তি
করোনা আতঙ্ক বাড়ছে। এর মধ্যে কলকাতায় এই রোগে মৃত্যু হল এক বয়ষ্ক ব্যক্তির।এই নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর কলকাতার একটি আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মন্টু রাম বর নামের ৭৯ বছর বয়সী এক ব্যক্তি।
শুধু কলকাতা নয় এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কোভিড থেকে বাঁচার জন্য বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে ।আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ট্রায়াল রানও করা হয়েছে ।
তবে এখনও পর্যন্ত ভয়ের কোন কারন নেই বলে জানা গেছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)