Eknath Shinde:মনোনয়ন জমা দিলেন একনাথ শিন্ডে, জমকালো অনুষ্ঠানে মাতল শিবসেনা শিবির

থানের কপি-পাছপাকারি কেন্দ্রের হয়ে দাঁড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়া কর্মসূচীকে ঘিরে ধুমধাম থানেতে।

একনাথ শিন্ডে (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন(Maharashtra Assembly Election 2024)। মহারাষ্ট্র জুড়ে চলছে নির্বাচনের প্রস্তুতি। এরই মাঝে আজ, সোমবার মনোনয়ন(Nomination) পত্র জমা দিতে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(CM Eknath Shinde)। থানের কপি-পাছপাকারি কেন্দ্রের হয়ে দাঁড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়া কর্মসূচীকে ঘিরে ধুমধাম থানেতে। রাস্তায় বিশেষ নাচগানের ব্যবস্থা করল শিবসেনা শিবির। উচ্ছ্বাসে মাতেন পার্টির কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।

মনোনয়ন জমা দিলেন একনাথ শিন্ডে, জমকালো অনুষ্ঠানে মাতল শিবসেনা শিবির

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement