Delhi Municipal Corporation: তিনটি কর্পোরেশন মিশিয়ে দিল্লিতে হচ্ছে একটাই পুরসভা, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
দেশের রাজধানী শহরে আর আলাদা আলাদা তিনটি পুরসভা থাকছে না। তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এক জায়গা করে হবে একটাই পুরসভা।
দেশের রাজধানী শহরে আর আলাদা আলাদা তিনটি পুরসভা থাকছে না। তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এক জায়গা করে হবে একটাই পুরসভা। এই ইস্যুতে গত ৩০ মার্চ লোকসভায় Delhi Municipal Corporation Act বিল পাশ হয়। তারপর ৫ এপ্রিল রাজ্যসভায় পাশ হয় এই বিল। এবার কেন্দ্রীয় সরকার দিল্লি কর্পোরেশন অ্যাক্ট-এর বিজ্ঞপ্তি জারি করল। এই অ্যাক্ট-এর অধীনে পূর্ব দিল্লি, উত্তর দিল্লি ও দক্ষিণ দিল্লি পুরসভার অবলুপ্তি ঘটিয়ে একটা পুরসভায় পরিণত করা হচ্ছে।
দক্ষিণ ও উত্তর দিল্লির পুরসভায় ১০৪টি করে আসন রয়েছে, পূর্ব দিল্লিতে ৬৪টি৷ এই তিনটি পুরসভাই বিজেপি-র দখলে আছে। দিল্লিতে কংগ্রেসের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ২০১১-তে দিল্লির পুরসভা ভেঙে তিনটি পুরসভা গঠনের সিদ্ধান্ত হয়। দিল্লি পুরসভার বদলে তৈরি হয় উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লি পুরসভা। আরও পড়ুন: উত্তরপ্রদেশে বাড়ছে করোনা, যোগী রাজ্যে ফের 'মাস্ক মাস্ট'
দেখুন টুইট
Centre notifies Delhi Municipal Corporation Act, unifies 3 civic bodies
Read @ANI Story | https://t.co/k5y5ZaRPoH#MCD #DelhiMunicipalCorporationAct #Delhi pic.twitter.com/a5zZ1iaEEJ
— ANI Digital (@ani_digital) April 19, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 19, 2022 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

