Bihar: বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করছে নীলগাই, বন্য শুয়োর

Nilgai (Photo Credit: File Photo)

বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করছে নীলগাই (Nilgai)। ফলে এবার বিহারে নীলগাইয়ের অত্যাচারের হাত থেকে জমির ফসল রক্ষা করতে নয়া পদক্ষেপ করছে বিহার (Bihar) সরকার। বিহারের বৈশালী, পূর্ব চম্পারন, বক্সার, সিওয়ান এবং সমস্তিপুরে এক নাগাড়ে হামলা চালাচ্ছে নীলগাই। যার জেরে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফসল রক্ষা করতে বন্য পশু নিধন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। নীলগাইয়ের পাশাপাশি বন্য শুয়োরের (Wild Boars) হাত থেকেও ফসল বাঁচানোর চেষ্টা শুরু করা হয়েছে বিহার সরকারের তরফে।

দেখুন নীলগাই এবং বন্য শুয়োরের হাত থেকে ফসল বঁচাতে কী করছে বিহার সরকার...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement