Bharatiya Janata Party Candidate List: লোকসভার ভোটে চতুর্থ তালিকা প্রকাশ বিজেপির, পুদুচেরি ও তামিলনাড়ু সহ ১৫টি কেন্দ্রের প্রার্থীতালিকা এল সামনে (দেখুন তালিকা)

এই তালিকায় পুদুচেরী ১ জন ও তামিলনাড়ুর ১৪ টি কেন্দ্রের প্রার্থীদের নাম রয়েছে। যার মধ্যে রয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার রাধিকা শরৎকুমারের নাম। দক্ষিণের পাশাপাশি হিন্দি ছবিতেও একাধিক বার দেখা গিয়েছে তাঁকে।

BJP 4th List candidate Photo Credit: Twitter@ANI

সামনেই লোকসভা ভোট। তার আগে শুক্রবার চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সেখানে সব মিলিয়ে ১৫জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকায় পুদুচেরী ১ জন  ও তামিলনাড়ুর ১৪ টি কেন্দ্রের প্রার্থীদের নাম রয়েছে। যার মধ্যে রয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার রাধিকা শরৎকুমারের নাম। দক্ষিণের পাশাপাশি হিন্দি ছবিতেও একাধিক বার দেখা গিয়েছে তাঁকে। অমিতাভ বচ্চন এবং ঋষি কপূরের মতো তারকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। সৌন্দর্য নয়, বরং নায়িকা-সুলভ রূপ নেই বলেই নাকি ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে এবার লড়াই রাজনীতির মঞ্চে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement