Bangladesh Flood: 'বাংলাদেশের বন্যায় ভারত কোনওভাবে দায়ি নয়', বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে স্পষ্ট জানাল দিল্লি

Bangladesh Flood Sceene (Photo Credit: X)

বাংলাদেশে (Bangladesh) বন্যার (Flood) জন্য ভারত (India) 'দায়ি' বলে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিমূলক। বন্যা নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনই স্পষ্ট জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিদেশ মন্ত্রকের আধিকারিক বলেন, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে বাংলাদেশের বন্যা সম্পর্কে অবহিত হয়েছেন। সেখানে যে দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিমূলক বলে স্পষ্ট জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। পাশাপাশি  বাংলাদেশের বন্যা যে মিথ্যে এবং প্ররোচণামূলক কথা ছড়ানো হচ্ছে, তা অসঙ্গতিপূর্ণ। ফলে বাংলাদেশের বন্যা নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা একেবারেই সঠিক নয় বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে।

আরও পড়ুন: Flood: একটানা বর্ষণে ভয়াবহ বন্যা ত্রিপুরায়, বাংলাদেশের নোয়াখালি, ফেণী-সহ বহু এলাকা কার্যত জলের তলায়

বাংলাদেশের বন্যা নিয়ে কী জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তা শুনে নিন...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement