Assembly Election Results 2022: মানুষের রায় শিরোধার্য, ৫ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই ট্য়ুইট রাহুল গান্ধীর

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

মানুষের রায় শিরোধার্য। যাঁরা জিতেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন।  ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) ভরাডুবির পর এমনই ট্য়ুইট করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।  তিনি বলেন, কংগ্রেসের যে কর্মী, সমর্থকরা নিজেদের সবটুকু দিয়ে লড়াই করেছেন, তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল থেকে শিক্ষা নেওয়া হবে এবং ভবিষ্যতে কীভাবে আরও ভাল করে দেশের মানুষের জন্য কাজ করা যায়, কংগ্রেস সেই প্রচেষ্টা করবে বলে জানান রাহুল গান্ধী।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement