Sharad Pawar: লোকসভা ভোটে কাকিমা সুনেত্রার বিরুদ্ধে লড়তে হবে শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলেকে!
জোর জল্পনা, আসন্ন লোকসভা নির্বাচনে শরদ পাওয়ারের গড় হিসেবে পরিচিত বারামতি কেন্দ্রে বিজেপি সমর্থিত এনসিপি (অজিত পাওয়ার) প্রার্থী হতে চলেছেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার।
জোর জল্পনা, আসন্ন লোকসভা নির্বাচনে শরদ পাওয়ারের গড় হিসেবে পরিচিত বারামতি কেন্দ্রে বিজেপি সমর্থিত এনসিপি (অজিত পাওয়ার) প্রার্থী হতে চলেছেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। বারামতি থেকে গত তিনটি নির্বাচনে সহজেই জিতেছেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। তবে এবার ভাইজি সুপ্রিয়াকে বিনা যুদ্ধে মেদিনী ছাড়ছেন না অজিত পাওয়ার। বারামতিতে পাওয়ার পরিবারের যুদ্ধে এবার কাকিমা বনাম ভাইজি।
ঘড়িহীন এনসিপি (শরদ পাওয়ার) সুপ্রিয়া সুলেকে সমর্থন করবে কংগ্রেস, শিবসেনা (উদ্ভব ঠাকরে)। অন্যদিকে, ঘড়ি চিহ্নে লড়তে চলা এনসিপি (অজিত পাওয়ার)-র হয়ে লড়তে চলা সুনেত্রাকে সমর্থন করবে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে)। ২০১৯ লোকসভায় মোদী ঝড়ের মাঝে বিজেপি প্রার্থী কাঞ্চন কলকে ১ লক্ষ ৫৬ হাজার ভোটে হারিয়ে ছিলেন এনসিপি-র সুপ্রিয়া সুলে। ১৯৯৬ থেকে ২০১৯ পর্যন্ত বারামতি কেন্দ্র শরদ পাওয়ার ও তার মেয়ে সুপ্রিয়া সুলে জিতে এসেছেন।
দেখুন খবরটি