Road Accident: মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, শেষ গোটা পরিবার!

ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালকের গাফিলতির জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

Road Accident: মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, শেষ গোটা পরিবার!
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে( Lucknow Agra Expressway) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। পথ দুর্ঘটনায় শেষ হয়ে গেল গোটা পরিবার। মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতদের নাম ওমপ্রকাশ সিং(৪২), তাঁর স্ত্রী পূর্ণিমা সিং (৩৪)। সঙ্গে ছিল তাঁদের ১২ বছরের মেয়ে এবং ৪ বছরের ছেলে। দিল্লির উত্তমনগরের বাসিন্দা তাঁরা। মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালকের গাফিলতির জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

 মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, শেষ গোটা পরিবার!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).