Mumbai: মুম্বইয়ে মাছ ধরার বোট থেকে বিষাক্ত গ্যাস লিক করে মৃত দুই

মুম্বইয়ে এক মাছ ধরার বোটে ভয়াবহ কাণ্ড।

Pakistani Fishing Boat (Photo Credit: ANI/Twitter)

মুম্বইয়ে চাঞ্চল্যকর ঘটনা। সমুদ্রে মাছ ধরতে বেরোনো একটি মাছ ধরার বোট থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো। বোটের মধ্যে থেকে নির্গত হওয়া বিষাক্ত গ্যাসের কারণে প্রাণ যায় দুজনের। দুজনের মৃত্যুর পাশাপাশি আরও চার জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। বুটটির মালিক তার ভেতর ঢুকে মাছ আনতে গেলে বিষাক্ত গ্যাস সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যান।

এরপর মালিককে উদ্ধারে গিয়ে একই কারণে জ্ঞান হারান আরও তিন ব্যক্তি । হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ তিনজনের মধ্যে এখন একজন ভেন্টিলেশনে আছেন। কি কারণে কোথা থেকে এই গ্যাস নির্গত হচ্ছে তা তদন্ত করা হচ্ছে।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement