Sandipta Sen Ring Ceremony: বিয়ের এক সপ্তাহ আগে আংটি বদল, প্রেমিকের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে আগামী ৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়িকা। বিয়ের আগে আংটি বদল সেরে নিলেন হবু দম্পতি। বাগদানের অনুষ্ঠানের জন্যে সাদা ল্যাহেঙ্গা এবং শেরওয়ানিতে মানানসই সাজে সেজে উঠেছিলেন সন্দীপ্তা এবং সৌম্য।

Sandipta Sen Ring Ceremony: বিয়ের এক সপ্তাহ আগে আংটি বদল, প্রেমিকের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন
Sandipta Sen Ring Ceremony (Photo Credits: Instagram)

টলি থেকে বলি সর্বত্রই এখন বিয়ের মরশুম। আর সেই হাওয়াতেই পাল ছুটিয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে আগামী ৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়িকা। বিয়ের আগে আংটি বদল সেরে নিলেন হবু দম্পতি। বাগদানের অনুষ্ঠানের জন্যে সাদা ল্যাহেঙ্গা এবং শেরওয়ানিতে মানানসই সাজে সেজে উঠেছিলেন সন্দীপ্তা এবং সৌম্য। বালিগঞ্জের এক বাগানবাড়িতে আয়োজন করা হয়েছেন অভিনেত্রীর বাগদানের অনুষ্ঠান (Sandipta Sen Ring Ceremony)। পরিবার এবং বন্ধু বান্ধবদের উপস্থিতিতে হৈহৈ করে কেটেছে গোটা দিন। রবিবার অনুরাগীদের সঙ্গে বাগদান অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন সন্দীপ্তা।

আরও পড়ুনঃ  অনিন্দিতা অতীত, পরমব্রতর পর এবার ছাদনাতলায় সৌরভ, ডিসেম্বরেই বিয়ে, পাত্রী কে জানেন?

দেখুন অভিনেত্রীর বাগদানের ছবি...

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 03, 2023 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).