Raksha Bandhan 2024: পাশে নেই ভাই, রাখি বন্ধনে আবেগঘন প্রয়াত সুশান্তের দিদি

মাত্র ৩৪ বছর বয়সে অভিনেতার অকাল প্রয়ানে ভেঙে পড়েছিল তাঁর পরিবার, পরিজন এবং ভক্তরাও।

Sushant Singh Rajput and sister Shweta (Photo Credits: ANI)

আজ রাখি-পূর্ণিমার (Raksha Bandhan 2024) দিন ভাইয়ের কথা মনে করে আবেগঘন হয়ে পড়লেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)। সকাল সকাল প্রয়াত ভাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানালেন তিনি। লিখলেন, 'রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। আশা করি ভগবানের রাজত্বে তুমি ভালো আছো এবং সুরক্ষিত আছো'। চার বছর আগে ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রা এলাকায় যে অ্যাপার্টমেন্টে সুশান্ত থাকতেন সেখান থেকেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। মাত্র ৩৪ বছর বয়সে অভিনেতার অকাল প্রয়ানে ভেঙে পড়েছিল তাঁর পরিবার, পরিজন এবং ভক্তরাও।

ভাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা দিদির... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement