Shubman Gill Girlfriend: সারা আলি খান নাকি সারা তেন্ডুলকর! কার সঙ্গে প্রেমে জড়িয়েছেন শুভমন?
মুম্বই, ১৫ নভেম্বরঃ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল সর্বদাই। সম্প্রতি তারকা ক্রিকেটর শুভমন গিলকে (Shubman Gill) দেখা গিয়েছে এক পাঞ্জাবী চ্যাট শো ‘দিল দিয়া গল্লা’ সিজিন টু’তে। আর সেখানেই গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ব্যাটারের প্রেম নিয়ে দানা বাঁধে রহস্য। শো’য়ের সঞ্চালক শুভমনকে প্রশ্ন করেন, বলিউডে তাঁর চোখে সব থেকে ফিট নায়িকা কে? জবাবে সে জানায় সারা। ঠিক তাঁর পরেই সঞ্চালকের প্রশ্ন, সে কী সারার সঙ্গে ডেট করছে? শুভমনের উত্তরে তৈরি হয় জটিলতা। সে বলে, “হয়তো, আবার হয়তো না”। তবে সেই সারা আসলে কোন সারা? বলি অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) নাকি সচিন কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar)? কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শুভমন (Shubman Gill Girlfriend)?
দেখুন চ্যাট শো'য়ের প্রোমোঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 15, 2022 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

